পণ্ডিত রামকানাই নিবিড় পরিচর্যায়

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁকে গত বুধবার রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে রামকানাই বেশি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। সিটিস্ক্যান করে রক্তক্ষরণের পরিমাণ বেশি দেখা গেছে। তাঁর চিকিত্সা পর্যালোচনা করার জন্য আজ শুক্রবার দুপুরে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে রয়েছেন নিউরো সার্জন রশিদ উদ্দিন ও আফজালুর রহমান। তাঁরা পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননা জানানো হয়। তিনি পুরাতন বাংলা গান নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছেন। পুরাতন বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে –বিদেশে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে।