সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সাথে সংঘর্ষে একাধিক হত্যা মামলার আসামি ও কলারোয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুল আলম বুলবুল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার গাজনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সামছুল উপজেলার গাজনা গ্রামের মাওলানা আতাউর রহমানের ছেলে।
কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ময়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে গাজনার দাউদ আলীর বাড়ি থেকে বুলবুলকে গ্রেফতারের পরপরই তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে বুলবুল দুই পায়ের হাটুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তার নামে কলারোয়া থানার চারটি হত্যা মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।