শিক্ষামেলা শেষে আয়োজকরা

বিদেশে শিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের

 
 
বিদেশে শিক্ষাগ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ দিন-দিন বাড়ছে। আগে উচ্চ শিক্ষার জন্য আগ্রহ থাকলেও এখন এইচএসসি পাসের পরই বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল এডুকেশন এক্সপো ’১৪ নামের আন্তর্জাতিক শিক্ষা মেলা। সেখানে বিপুল পরিমান শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার জন্য তথ্য জানতে ভিড় করেন। এই মেলায় অষ্ট্রেলিয়া ও সুইডেনের ৭টি বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন।
আন্তর্জাতিক এই শিক্ষা মেলার আয়োজক প্রতিষ্ঠান প্যাক এশিয়া স্ট্যাডি অ্যাবরোডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অনিন্দ্য চৌধুরী জানান, গত বছর থেকে তারা এই মেলার আয়োজন শুরু করেছেন। এবার গত বছরের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী মেলায় এসেছিলেন। তবে আশার কথা এখন যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার জন্য আসছেন তাদের অধিকাংশই দারুন মেধাবী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরাও শিক্ষার্থীদের আগ্রহ ও মেধার সন্তুষ্ট।
মেলায় অষ্টেলিয়ার Monash University, Curtin University, La Trobe University, CQ University, Southe Cross University, UTS Insearch ও সুইডেনের Lund University থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত থেকে পরামর্শ দেন। বিদেশি প্রতিনিধিরাও বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহে দারুন খুশি।
 
ইঅ/চৌফে/শ৩৭২