মিরপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

 
রাজধানীর মিরপুরে চাকরির সন্ধানের বেরিয়ে সালমা বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসিফ ইকবাল জানান, আজ শনিবার সকালে চাকরির খোঁজে সালমা বাসা থেকে বের হয়। বাড়ি থেকে সোজা মিরপুরের রোড-১, প্লট-১২’র আকন্দ টাওয়ারে আসেন। পরে তার লাশ ভবনের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভবনের তৃতীয় বা চতুর্থ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। তবে নিহত সালমার স্বামীর নাম মো. শহীদ। গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চাননাগাঁওয়ে। মিরপুরের পীরেরবাগে পরিবারের সঙ্গে তিনি বসবাস করতেন।
 
ইঅ/চৌফে/শ১০৫