পাক-ভারত দ্বন্দ্বের সাথে সিনেমার সম্পর্ক নেই

‘রাজা নটরওয়াল’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হলো পাকিস্তানি অভিনেত্রী হুমাইমা মালিকের। আর এ ছবি দিয়েই বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।
সম্প্রতি এই ছবির প্রমোশনে হুমাইমা বলেন, ‘পাক-ভারত সীমান্তে বিরাজমান অস্থিরতার কোনো প্রভাবই আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আর আমরা যারা অভিনয়ের সাথে আছি তারা হচ্ছি শান্তির দূত।’
উল্লেখ্য, কুনাল দেশমুখের পরিচালনায় ‘রাজা নটরওয়াল’ ছবিটি গত ২৯ আগস্ট মুক্তি পেয়েছে।