চেন্নাইয়ে যোগ দিচ্ছেন রোনালদিনহো!

ফিফা ব্যালন ডি-অর জয়ী ফুটবলার রোনালদিনহো যোগ দিচ্ছেন ভারতের চেন্নাই টাইটানসে। এমন খবরে বুদ হয়ে আছে ভারতীয়রা। শুক্রবার থেকেই জোর গুঞ্জন চলছিল আইসিএল-চেন্নাইয়ের হয়ে খেলতে ভারতে আসছেন প্রাক্তন এই বার্সেলোনা তারকা।

এরই মধ্যে জার্মানির ফুটবল এজেন্ট ফিলিপ হার্মেলিংয়ের এক টুইট গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। ফিলিপ তার টুইটে লিখেছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগ খেলতে ভারতে আসছেন রোনাল্ডিনহো।  ৪.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দু'বছরের জন্য টাইটান চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।'

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চেন্নাই টাইটানস বেশ কিছু দিন ধরেই বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই তারকা ফুটবলারকে তাদের দলের অংশ করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই উৎসাহ শুধুমাত্র একতরফাই। রোনাল্ডিনহোর এজেন্ট মারসেলো স্যানডার সব জল্পনায় ইতি টেনে জানিয়েছেন, এখনও রোনল্ডিনহোর সঙ্গে কোনও চুক্তিই হয়নি চেন্নাইয়ের। এমনকি তাঁর সঙ্গে এই বিষয়ে বিশেষ কথাও হয়েনি টাইটান চেন্নাই কর্তৃপক্ষের।