রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর ফার্মগেইট এলাকায় বিআরটিসির বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে আলরাজী হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। বাস চালকে আটক করা হয়েছে।
তেজগাঁও থানার এসআই সাহিদা জানান, আজ সকালে বিআরটিসির একটি বাস গুলিস্তানের দিকে যাচ্ছিল। ওই সময় ফার্মগেইট এলাকার আলরাজী হাসপাতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুটপাতে উঠে যায়। রাস্তার পাশের রেলিং ভেঙে এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।