চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগামী শটল ট্রেন আচজ সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর ষোলশহর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে পৌঁছানোর পরপরই বোমাবাজি শুরু হয়ে যায়। সেই সঙ্গে রেল লাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করা হয়।
ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশের নায়েক আব্দুল কুদ্দুস জানান, রেললাইনের এক পাশের মাঠ থেকে দুর্বৃত্তরা হাতবোমা ছুঁড়তে শুরু করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা এ সময় ১৭ থেকে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।