নরসিংদী সদর উপজেলার মাধবদীর কোতালির চরে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবন ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভবন মালিক বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, কোতালির চরের মৃত বহর আলীর ছেলে ফারুক মিয়া তার নিজ বাড়িতে ভবন নির্মাণ শুরু করলে একই গ্রামের হাবিবুল্লার ছেলে মোজাম্মেল তার বাহিনী নিয়ে ফারুক মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে মোজাম্মেল বাহিনী ফারুক মিয়াকে মারধর করে এবং নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।