আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে নুরজাহান (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ সোমবার দুপুরে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, আদমদীঘি উপজেলার বন্তইর গ্রামের প্রবাসী সুলতান মাহমুদের স্ত্রী গতকাল রবিবার বিকেলে নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দিলে আজ দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।