নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের অ্যাসবার্টন শহরে একটি কার্যালয়ে সোমবার এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘাতক বন্দুধারীকে আটক করেছে। পুলিশ জানায়, হামলার পরে বন্দুকধারী মোটর সাইকেলে পালিয়ে যায়। তার নাম জন হেনরি টালি। হামলার পর দক্ষিণাঞ্চলের অ্যাসবার্টন শহর বন্ধ করে দেয়া হয়। বাসিন্দাদের ঘরের ভেতর অবস্থান ও বন্দুকধারীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেয়া হয়। শহরের চারপাশে সশস্ত্র কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয় এবং তাকে পাকড়াও করা হয়।পুলিশ জানায়, বন্দুকধারী সকালের দিকে ওয়ার্ক অ্যান্ড ইনকাম নিউজিল্যান্ড (ডব্লিউআইএনজেড) কার্যালয়ে ঢুকে শটগান দিয়ে গুলিবর্ষণ করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত দু’জনই নারী। খবর বিবিসি