জেনিফার লরেন্সসহ শতাধিক সেলিব্রেটির নগ্ন ছবি অনলাইনে

 

 

অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স, ভিক্টোরিয়া জাস্টিস, কেট আপটোন ও রিহানাসহ বেশ কিছু সেলেব্রেটির নগ্ন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এই ছবিগুলো আপলোড করা ব্লগার জানিয়েছেন, তার কাছে মোট ১০১ জন সেলিব্রেটির নগ্ন ছবি রয়েছে। যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

 

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা গেছে, অ্যাপলের আই ক্লাউডে থাকা সেলিব্রেটিদের অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।

 

এসব ছবি অনলাইনে প্রকাশ হওয়ার পর অনেকেই দাবি করেছেন ছবিগুলো তাদের নয়, এগুলো বানানো। তবে অনেকেই আবার এগুলো নিজেদের ছবি বলেই স্বীকার করে নিয়েছেন। জেনিফার লরেন্সের একজন মুখপাত্র জানান, তারা এই ছবিগুলো প্রকাশ হওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

অ্যাপলের আই ক্লাউড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অ্যাপলের মতো শীর্ষ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অনলাইন কোনো অ্যাকাউন্টে ছবি রাখতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।