নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া নামক স্থানে আজ মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আবু বক্কর নওগাঁ সদর উপজেলার টুকুর চাঁদপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে আবু বকর সিদ্দীক রিকশায় করে গ্রামের বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।