রাজশাহীতে বাসের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

 
 
রাজশাহীতে একটি দ্রুতগামী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাব্বি (৯) নামে এক বাক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬ টায় নগরীর শাহ্ মখদুম থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে নগরীর নতুনপাড়া এলাকার মিলনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রাব্বি রাস্তা পার হচ্ছিল। এ সময় তানোর থেকে নগরীর দিকে আসা বাস (রাজ মেট্রো ব- ১১-১০৮৯) শাহ্ মুখদুম থানার মোড়ে শিশু রাব্বিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শাহ্ মখদুম থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, শিশুটির লাশ উদ্ধার করে পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।