জার্মানির অধিনায়ক শোয়েনস্টেইগার




বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে জার্মান জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে। কোচ জোয়াচিম লো মঙ্গলবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। ফিলিপ লামের স্থলাভিসিক্ত হলেন তিনি।
গত জুলাইয়ে ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয় করে সাবেক অধিনায়ক ফিলিপ লাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় এত দিন অধিনায়কের পদটি শূন্য ছিল। লো বলেন, ‘আমাদের দলের জন্য একজন আদর্শ অধিনায়ক হবে বাস্তিয়ান।’
শোয়েনস্টেইগার বর্তমানে হাঁটুর ইনজুরিতে থাকায় আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মান দলের নেতৃত্ব দেবেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ব্রাজিলের মারাকা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালেরহ ৫০ দিন পর আবার মুখোমুখি হচ্ছে দল দুটো।