সঙ্গে ২৪ ক্যারটের সোনার পাতা

দুবাইয়ের বাজারে ‘হালাল ওয়াইন’

 
 
প্রথমবারের মতো ‘হালাল ওয়াইন’ দুবাইয়ের বাজারে এসেছে। পণ্যের চাকচিক্য বাড়াতে সঙ্গে রাখা হয়েছে ২৪ ক্যারটের সোনার পাতা। এই ওয়াইনে কোনো প্রকার অ্যালকোহল নেই বলে দাবি করা হয়েছে।
 
লুথা প্রিমিয়াম ফুড বলেছে, ‘ এটা শতভাগ হালাল পণ্য। এখানে কোনো অ্যালকোহল নেই।’ কোম্পানিটি দাবি করেছে, সেখানকার বাজারে এই হালাল ওয়াইনের চাহিদা প্রচুর।