তারকাদের নগ্ন ছবি ফাঁসের ঘটনা তদন্তে এফবিআই

 
তারকাদের নগ্ন ছবি ফাঁস করার বিষয়টি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।  অ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি ফাঁস করে দিয়েছে হ্যাকাররা। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইক্লাউড হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছে তারা। পাশাপাশি আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা এবং হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে অ্যাপল তত্পর। বিবিসি