ফাইনালে অস্ট্রেলিয়া

 
 
 
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। হারারে স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অস্ট্রেলিয়ার ৭ উইকেটে করা ২৮২ রানের জবাবে ৬ ওভার বাকি থাকতে ২২০ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে গত রবিবার জিম্বাবুয়ের কাছে হেরে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৩১ বছর পর আফ্রিকান দলটির কাছে পরাজয়ের স্বাদ পায় অজিরা। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ালো তারা। ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ। ৮৬ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতেও দুটি উইকেট নেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানে বিদায় নেন অ্যারন ফিঞ্চ। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজ করেন ৮৫ রান। এরপর স্টিভেন স্মিথ ৩৬ ও ম্যাক্সওয়েল ২ রান আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে মার্শের ব্যাটিংয়ে ধাক্কা কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়ানরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৯ রানে ২ উইকেট নেন অ্যারন ফাঙ্গিসো।
জবাবে দক্ষিণ আফ্রিকা ২২০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
সংক্ষিপ্ত  স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮২/৭ (হিউজ ৮৫, মার্শ ৮৬*); ফাঙ্গিসো ২/৩৯

দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২২০ (দু প্লেসি ১২৬, ম্যাকলারেন ২৪); ম্যাক্সওয়েল ২/২২, মার্শ ২/২৩, জনসন ২/৩০, রিচার্ডসন ২/৩৮, লিয়ন ১/৫৩)