জাপানে ইস্পাত কারখানায় বিস্ফোরণ

 


জাপানের মধ্যাঞ্চলের একটি ইস্পাত কারখানায় বুধবার বিস্ফোরণ ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।


টেলিভিশনে টোকিও’র নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল কারখানা থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। এই বিস্ফোরণে ১২ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
চলতি বছরের গোড়ার দিকে কারখানাটিতে এক অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। ওই ঘটনায় কারখানার তিন হাজার কর্মীর কেউই আহত হয়নি।