শেয়ারবাজারে লেনদেন বাড়ায় জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রাজস্ব আদায় বেড়েছে সাড়ে ৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জুলাই মাসে ডিএসই ট্রেকহোল্ডার বা মেম্বারদের কাছ থেকে ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্সের ৫বিবিবি ধারা অনুযায়ী রাজস্ব আদায় করে ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা। আগস্ট মাসে যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৬৫৮ টাকা। অর্থাত্ এক মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৬৯৫ টাকা। জুলাই মাসে ট্যাক্স অর্ডিন্যান্সের ৫৩ এম ধারা অনুযায়ী ডিএসই রাজকোষাগারে জমা দেয় ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা। যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ১০৪ টাকায়। এর আগে জুলাই মাসে জুনের তুলনায় ডিএসইর রাজস্ব আদায় কমেছিল সাড়ে ৫ কোটি টাকা। একই সঙ্গে ডিএসইর আয় কমে সাড়ে ৩ কোটি টাকারও বেশি।
ইঅ/চৌফে/শ১৪৬