‘প্রেমের বিয়েতে খানিকটা অঘটন থাকবেই’

 
 
 
 
সারিকার বিয়ের ঘোষণার পর তার অভিনয় ফেরা না ফেরা নিয়ে মিডিয়ার অস্থিরতা বেড়েই চলেছে। একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এছাড়া প্রেমের বিয়েতে প্রথমদিকে নাটকীয়তাও হয়েছে প্রচুর। সেইসব বিষয় নিয়েই প্রথমবারের মতো সারিকা কোনো টিভি সাক্ষাত্কারে বললেন। সারিকা নিজের প্রেমের বিয়ের এই ঘটনাগুলোকে মজা করেই বলেন প্রেমের বিয়েতে খানিকটা অঘটন থাকবেই।’
 
উল্লেখ্য.তারকাদের জীবন-যাপন, ঘটনা, দুর্ঘটনা আর রটনা নিয়ে অনুষ্ঠান ‘স্টার ওয়ার্ল্ড’ বৃহস্পতিবার প্রচার হবে বাংলাভিশনে। আজকের অনুষ্ঠানে বিশেষ পর্বে থাকছে অভিনেত্রী সারিকার ইন্টারভিউ। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর বর্তমান জীবনের নানান গল্প নিয়ে, জানিয়েছেন ভবিষ্যত পরিকল্পনা। দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানান আলোচিত ঘটনা, সড়্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও থাকছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও থাকছে হলিউড, বলিউড ও ঢালিউডের বিভিন্ন গসিপ, সিনেমাসহ শ্যুটিং স্পটের নানান খবরাখবর। সাবিলা নূর-এর উপস্থাপনায় 'স্টার ওয়ার্ল্ড' বাংলাভিশনে প্রচার হবে আজ সন্যা ৬টা ৩০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।