‘দ্রুততম ক্রিকেটার ডি ভিলিয়ার্স, মন্থর গতি গেইলের’



বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে চিহ্নিত করেছেন স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার বোল্ট বলেন, ‘নিসন্দেহে আমার কাছে বিশ্বের দ্রুততম ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটারদের মধ্যে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হিসেবে আমি তাকেই বেছে নেব।’
পাশাপাশি স্বদেশি এবং বন্ধু হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে সবচেয়ে মন্থর গতির ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন বোল্ট। তিনি বলেন, ‘নিসন্দেহে বিশ্বের মন্থর গতির ক্রিকেটার গেইল। আমি সব সময় বলে আসছি তার দৌড়ানো বন্ধ করা উচিৎ। কারণ তিনি সব কিছুই করেন হ্যামস্ট্রিংয়ের উপর ভর করে।’