রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সাবেক এ সোভিয়েত রাষ্ট্রের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া সংঘাত নিরসনে একটি স্থায়ী অস্ত্র বিরতির ব্যাপারে সম্মত হয়েছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পুতিন ও পোরোশেনঙ্কো টেলিফোনে কথা বলে (ইউক্রেনের পূর্বাঞ্চল) একটি স্থায়ী অস্ত্র বিরতি চুক্তির ব্যাপারে সম্মত হন।’