বাংলাদেশেও নজর আল-কায়েদার

 
আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি ইসলামিক আইনের প্রসার ও ‘জিহাদের পতাকা সমুন্নত রাখতে’ ভারতীয় শাখা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশেও শাখা গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। খবর: রয়টার্সের।
৫৫ মিনিটের ঐ ভিডিও বার্তায় জাওয়াহিরি উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য আনন্দের খবর  বলে অভিহিত করেন।
তিনি বলেন, আল-কায়েদার নতুন এই শাখা অন্যায় ও অবিচার থেকে মুসলমানদের উদ্ধার করবে।
ভিডিও বার্তায় আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি আনুগত্য জানান জাওয়াহিরি।