যাত্রাপথে কিছু হতাশার গল্প

v ধরুন একটা সুন্দরী মেয়ে লং জার্নিতে আপনার পাশেই বসেছে। প্রথমে মেয়েটার দিকে অনেক তাকাচ্ছেন কিন্তু মেয়েটা তাকাচ্ছে না। কিন্তু কিছুদূর যাওয়ার পর মেয়েটা তাকাচ্ছে কিন্তু আপনি ভাবছেন কখন জার্নি শেষ হবে কারণ মেয়েটা সমানে বমি করছে!

v আবার, একটা মেয়ে ট্রেনে লং জার্নিতে পাশে বসেছে তার ব্যাগ উপরে তুলে দিলেন, পানি কিনে দিলেন, চিপস চকলেট সবই কিনে দিলেন। এবার পৌঁছানোর পর যখন তাকে বললেন, ‘চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই।’ তখন সে বলল, ‘থাক, আমার বয়ফ্রেন্ড আসবে!’

v আবার, একটা সুন্দরী মেয়ে পাশে বসেছে, সেও তাকাচ্ছে মাঝে মাঝে, আপনিও তাকাচ্ছেন, ঠিক যখন কথা বলতে যাবেন, তখন তার একটা ফোন এলো আর সে একদম খ্যাত+আঞ্চলিক ভাষায় কথা শুরু করল।

v লঞ্চে কেবিনের সামনে একটা মেয়ে একা বসে আছে, মেয়েটা বিমর্ষ। ভাবলেন কথা বলবেন, মেয়েটাও সায় দেবে দেবে ভাব, তখনই পাশের কেবিন থেকে একটা ছেলে এসে বলল, ‘থাক অনেক হয়েছে, অনেক রাগ করেছ, এবার রুমে আসো!’

v ইজি বাইকে খুব চাপাচাপি, একজন মাত্র বসা যাবে, আর সেটা আপনার পাশে, তাও অনেক চাপাচাপি হবে বসলে। এমন সময় অতীব সুন্দরী মেয়ে ইজিবাইক দাঁড়া করালো, আপনাকে বলল, ‘ভাইয়া একটু সাইড হবেন?’ আপনিও রাজি হলেন। কিন্তু মেয়েটি তখন বলল, ‘দাদু আসো বসা যাবে!’

ঢাকা