আফগানিস্তানে স্থানীয় গোয়েন্দা দফতর ও একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে দুইটি শক্তিশালী ট্রাক বোমা হামলায় ১৮ জন নিহত ও দেড়শো জনের মতো আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী কাবুলের দক্ষিণে গজনি শহরে এই হামলায় ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক গর্ভনর। খবর: রয়টার্সের।
গজনির প্রাদেশিক গভর্নর মুসা খান আকরাজাদা জানিয়েছেন, ১৯ জন বিদ্রোহীদের একটি দল এই হামলা চালিয়েছে। একই সঙ্গে আফগান পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আকবারজাদা বলেছেন, সকালে দুইটি সরকারি দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমাগুলো খুবই শক্তিশালী হওয়ায় অনেক বেসামরিক লোক আহত হয়েছেন।
এ হামলার ঘটনায় বাড়িঘর ও শহরের জাদুঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।