ফেইসবুকের ওয়েবসাইট ক্রাশ হওয়ার কারণে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। সেখানে সাদা স্ক্রিন দেখাচ্ছিল। বার্তায় বলা হচ্ছিল, দুঃখিত, কিছ্ ুসমস্যা হয়েছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি। যতদ্রুত সম্ভব সমস্যা সমাধান করা হবে। সূত্র: এএপি।
এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, পরিকাঠামো কনফিগারেশন পরিবর্তন করার সময় আজ বৃহস্পতিবার ভোরে আমরা একটি সমস্যার সম্মুখীন হয়েছি। এতে ব্যবহারকারীদের ফেইসবুকে প্রবেশ করতে সমস্যা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা দ্রুত বিষয়টি ধরতে পেরেছি এবং ঠিক করেছি। এখন সবাই ফেইসবুকে প্রবেশ করতে পারবেন। এই সমস্যার আমার দুঃখ প্রকাশ করছি। এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে যাতে আমরা এ বিষয়ে শিক্ষা নিতে পারি এবং আমার নিশ্চিত করছি যখনই মানুষের দরকার তখনই ফেইসবুক আছে।