অপদেবতার হাত থেকে গ্রামকে বাঁচাতে কুকুরকে বিয়ে!



গ্রামকে অপদেবতার হাত থেকে বাঁচাতে একটি কুকুরকে বিয়ে করেছে মাঙ্গলি মুন্ডা নামে ভারতীয় এক তরুণী। কুকুরটির নাম ‘শেরু’। ঝাড়খন্ড প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রামবাসী জানিয়েছেন, গ্রামকে অপদেবতার হাত থেকে বাঁচাতেই নাকি এই উদ্যোগ। গ্রামের বয়স্করা মাঙ্গলির হাত দেখে জানান, কোনো পুরুষের সঙ্গে তার বিয়ে হলে তা নাকি মুন্ডা পরিবার ও সম্প্রদায়ের ধ্বংস ডেকে আনবে। আর গ্রামের ওপর থেকে দুর্ভাগ্যের ছায়া কাটাতে সহজেই এই বিয়েকে মেনে নিয়েছে মাঙ্গলি।

বিয়ের পর মাঙ্গলির বক্তব্য, ‘আমি মোটেও বিয়ে করে খুশি নই। কিন্তু গ্রামের মানুষের ও আমার কপালের কথা ভেবে আমাকে এই বিয়ে করতে হলো। এই বিয়ের পর আমি একজন পুরুষকে বিয়ে করতে চাই, যার সঙ্গে আমি অনেকদিন কাটাতে পারব।’

বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিল ৭০ জনেরও বেশি। মাঙ্গলির মা সীমা দেবী জানিয়েছেন, কুকুর হলে কী হবে, শেরুর সঙ্গে তার মেয়ের বিয়েতে কোনো ফাঁক রাখা হয়নি।

তবে গ্রামবাসী আরো জানান, এই বিয়ের পর মাঙ্গলি আবার একটি বিয়ে করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না। কুকুরটিকে ডিভোর্স করে পরে এক পুরুষকে বিয়ে করতে পারবে মাঙ্গলি।

জানা গেছে, ঐ গ্রামে এর আগেও এ রকম ঘটনা ঘটেছে। সূত্র-ডেইলি মেইল।