কেজি দরে পুরাকীর্তি বিক্রি!

 
 
 
মুন্সীগঞ্জ শহরের দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদালয়ের বিশেষ কারু কাজ করা একটি প্রাচীন লোহার সিন্ধুক সের দরে বিক্রি করা হয়েছে।  দীর্ঘদিন ধরে বিদালয়ের একটি কক্ষে রাখা ৯৫ কেজি ওজনের সিন্ধুকটি ২৮ টাকা কেজি দরে মঙ্গলবার গোপনে বিক্রি করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, পুরনো এই সিন্ধুক মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ২৮ টাকা কেজি দরে ২ হাজার ৬৬০ টাকায় বিক্রি করা হয়। পরে এটির গুরুত্ব বুঝতে পেরে ফেরত আনার চেষ্ট হচ্ছে। বুধবার স্কুলে এসে শিক্ষার্থী ও শিক্ষরা সিন্ধুক না দেখে প্রধান শিক্ষকের কাছে জানতে চান। তখনই বিষয়টি জানাজানি হয়ে যায়।
এদিকে সিন্ধুকটি বিক্রির খবরে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।