রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার নতুন ছবি ‘মেরি কম’ এর মুক্তি আগানোর জন্যই বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।
এ বিষয়ে এক টুইটে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, রাষ্ট্রপতি ভবন থেকে অবিশ্বাস্য সাড়া পেয়েছি। এ জন্য রাষ্ট্রপতি প্রণব মুখাজী ও তার স্ত্রী সুভ্রমাকে ধন্যবাদ জানিয়েছে এই অভিনেত্রী।