আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আগামী রবিবার সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।