স্কুলে যেতে পছন্দ করতেন না অভিনেত্রী কারিনা কাপুর। ভারতে নিযুক্ত ইউনিফেসের শিক্ষাবিষয়ক দূত ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী বলেছেন, ‘আমি কখনোই শিক্ষকদের প্রতিমনযোগী ছিলাম না।’
তিনি বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য মা আমাকে সকাল ছয়টায় ঘুম থেকে তুলে দিতেন। তখন প্রতিদিনই আমি তাকে বলতাম ‘আর এক ঘণ্টা মা’। যখন আমার বয়স ১০ তখন আমাকে একটি ভারি ব্যাগের বোঝা বহন করতে হতো। এবং আমি প্রায়ই ক্লাস রুমে ঘুমিয়ে পড়তাম। আমি প্রায়ই স্কুলে যেতে দেরি করতাম। পরে মাকে বলতাম আমি বাসাই পড়ব আর মুভি দেখব।’