রেজওয়ানা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান নিউইয়র্কে

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা একক সঙ্গীতানুষ্ঠান করবেন নিউইয়র্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীত সংস্থা ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট রবীন্দ্রনাথের গানের আসরের উদ্যোগ নিয়েছে। এই প্রথমবারের মতো নিউইয়র্কের মূলধারার মঞ্চে এমন আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ জুন।  
ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ক্যারেন সেন্ডার, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মধ্যে এক চুক্তি সই হয়।
রেজওয়ানা চৌধুরী বন্যাই প্রথম বাঙালি শিল্পী, যার অনুষ্ঠান ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে নিউইয়র্কের সিম্ফনি স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আই ও নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিবেশিত হবে।  
অনুষ্ঠানের তথ্য ও টিকিট সংগ্রহের জন্য অনলাইনে যোগাযোগের ঠিকানা-
http://www.worldmusicinstitute.org/event/songs-of-tagore/