বিশ্বের সেরা ১০ শহরের তালিকায় কানাডার তিনটি এবং অস্ট্রেলিয়ার চারটি শহর স্থান পেয়েছে। কানাডার শহর টরন্টো, ভ্যাঙ্কুভার এবং ক্যালগরি এবং অস্ট্রেলিয়ার পার্থ, সিডনি, অ্যাডেলাইড এবং মেলবোর্ন এ তালিকায় স্থান পেয়েছে। ভূস্বর্গ বলে খ্যাত কানাডার শহর ভ্যাঙ্কুভার ইতিপূর্বে বেশ ক’বার সেরা শহরের তালিকায় স্থান পেয়েছিল।
বিশ্বে মানুষের বাসযোগ্য স্থানগুলোর তুলনামূলক একটি তালিকা করেছে 'দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট'। তাদের এই গবেষণায় দেখা গেছে, উন্নত দেশের কম ঘনবসতিপূর্ণ শহরগুলোই মূলত মানুষের বাসযোগ্য স্থানগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
এসব স্থানের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩.৪০ থেকে ২.৮৮ জন।