বইমেলা বই মেলা
লেখকের ভিড় মেলা,
প্রকাশক করে শোক
ক্রেতাগণ কই গেলা?
কারও বই ফুরে যায়
হুটাহুট ঠিক রে,
কেউ দেখে আন্ধার
চারি দশ দিক রে।
কেউ যদি ভুলে ভালে
কারও বই কিনে নেয়,
মিডিয়ার কল্যাণে
লোক তারে চিনে নেয়।
অটোগ্রাফ ফটোগ্রাফ
যত নেয় সেলফি,
দোকানের বইগুলো
তত হয় সেল (sell) কি?
বইমেলা ভিড় মেলা
নাই সেথা ক্রেতা রে,
এক বই বেচা মানে
লটারিতে জেতা রে!
প্রধান শিক্ষক, বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শেরপুর, বগুড়া