অ্যানা, এলসা, ক্রিস্তফের গল্প নিয়ে ডিজনির চলচ্চিত্র ফ্রোজেন প্রথম পর্ব দিয়ে বাজিমাত করেছিল। রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ছবিটি ভেঙে দিয়েছিল অ্যানিমেশন চলচ্চিত্রের আগের সব রেকর্ড। সর্বকালের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন চলচ্চিত্র এখন ফ্রোজেন। চলচ্চিত্রটির সাফল্যই বোধহয় সিক্যুয়েল নিয়ে আসতে উদ্বুদ্ধ করছে প্রযোজককে। আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে “ফ্রোজেন ফিভার” নামের দ্বিতীয় পর্বটি।
পরিচালক হিসেবে থাকছেন যথারীতি জেনিফার লি ও ক্রিস বাট। চলচ্চিত্রটি আগের মতো মিউজিক্যাল ধাঁচের বানানো হবে। গানের সুর করবেন ‘লেট ইট গো’খ্যাত গায়ক রবার্ট লোপেজ এবং ক্রিস্টিন অ্যান্ডারসন-লোপেজ।