হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৬

 
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজরন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ধুলিয়াখাল আমতলী নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সঞ্জব আলীর মেয়ে জেসমিন আক্তার (১৬) ও একই গ্রামের সামছু মিয়া (৪৫), লাখাই উপজেলার পূর্ববুল্লা গ্রামের িিতশ দাশ (৫৫) ও সজিত দাস (৫০)। 
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, সকালে হবিগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে সিলেট যাচ্ছিল। বাসটি ধুলিয়াখাল আমতলী নামক স্থানে একটি ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেখানে আরো দুইজন মারা যান। আহতদের মধ্যে  দুলন পাল (৩২), অর্জুন মিয়া (৩০) ও আশুতোষ সেন রায় (৪২) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিুব্দ  জনতা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।