আনন্দ

পোকা বাছার মনোভাব তাই কেবল ছিদ্র খোঁজে,

ছিদ্র পেলেই অর্থ আসে, এ কথা বেশ বোঝে।

 

ছব্দর আলী সেই কেরানি ফাঁক-ফোকরও জানা,

অফিস বসকে দুর্বল করার কৌশল করে টানা।

 

অফিস সময় নয়টা হলেও সাহেব বাজায় বারো,

দুর্গম স্থানে ওসবে তো নজর যায় না কারও।

 

পোকা বাছলে ‘আনন্দ’ পায় পকেট ভারী হয়,

সাহেব একে প্রতীকী নাম ‘আনন্দ’ তাই কয়।

 

এই আনন্দে কেউ যে মাতে থাকেনা আর হুঁশ,

ওদের কেবল খাই খাই স্বভাব ঘুষ চাই কেবল ঘুষ।

 

ছব্দর আলী সেই স্বভাবের বলতে যদিও মানা,

আনন্দ তার মাটি হলো দুদক দিলে হানা।