স্বামীর অনুরোধে ঐশ্বরিয়া ‘জসবা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরতে চেয়েও পরে তা প্রত্যাখ্যান করেছেন। খবর বলিউডলাইভের।
ঐশ্বরিয়া স্কিপ্ট পড়ে সিনেমার গল্পের ব্যাপারে খুবই উত্তেজিত ছিলেন। কিন্তু সিনেমার সহশিল্পীদের (বরুন দেওয়ান, হুমা কুরাইসি, নেওয়াজউদ্দিন, সিদ্দিকি এবং ইয়ামি গৌতম) অন্তর্ভুক্তি শোনে ঐশ্বরিয়ার প্রবল আগ্রহ নিষ্প্রভ হয়ে যায়। ফিরতি সিনেমায় সহশিল্পীগোষ্ঠী নিয়ে তিনি স্বাচ্ছন্দবোধ করেননি। সিনেমায় ফেরার প্রস্তাব তিনি ভদ্রতার সাথে প্রত্যাখান করে দিয়েছেন।
সিনেমা হাতে নেয়ার ব্যাপারে আগে থেকেই ঐশ্বরিয়া যাচাই-বাছাই করতেন। এখনো তিনি্ এর ব্যতিক্রম করলেন না।