ছদ্মবেশী মাকড়শার আড়ালে কুকুর!

 
একটি দৈত্যাকৃতির মাকড়শা বেশিরভাগ ব্যক্তিকে অজ্ঞান করে দেয়ার জন্য যথেষ্ট। অবাক হওয়ার মতো বিষয় মনে হলেও এই ধরণের ব্যাপারই ঘটেছে পোলান্ডে। তবে দৈত্যকাকৃতি মাকড়শা হলেও সেটি সত্যিকার মাকড়শা নয়। ছদ্মবেশী মাকড়শার আড়ালে একটি কুকুর। সূত্র: মেইল অনলাইন।
 
IMG0
 
পোলিশ প্রাঙ্কস্টার সাইলওয়েস্টার ওয়ারডেগা তার চাইকা নামধারী কুকুরকে একটি মাকড়শার আদলের পশমের পোশাক পড়িয়ে অপ্রস্তুত মানুষের মাঝে ছেড়ে দেন। এরকম দৈত্যাকৃতির মাকড়শা দেখে অপ্রস্তুত মানুষগুলো রীতিমতো পটল তোলার অবস্থা!
এই হাস্যরসাত্মক ভিডিওটি ইউটিউবে ছেড়ে দেয়ার একদিনের মধ্যেই তিন লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখানো হয়েছে, মাকড়শা কুকুরটি দরজার পিছনে অবস্থান করছে এবং বের হয়ে এসে মানুষকে ভয় দেখাচ্ছে।
 
IMG1
 
একটি দৃশ্যে দেখা গেছে, এক ব্যক্তি দরজার পেছন থেকে বেরিয়ে আসা দৈত্যাকৃতির মাকড়শা দেখে ময়লা ফেলে জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি লিফটে একজন প্রাণহীন মানুষের ওপর প্রাণীটিকে দেখে দুইজন মেয়ে চিৎকার দিয়ে পালিয়ে যাচ্ছে।