ডিএমসিএ মেনে চলবে ফোরচ্যান

ছবি শেয়ারিং সাইট ‘ফোর চ্যান’ জানিয়েছে, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন (ডিএমসিএ) মেনে চলবে তারা। কারণ হলিউড সেলিব্রিটিদের লিক হওয়া ছবিগুলো সর্বপ্রথম এই সাইটেই পোস্ট হয়।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো পোস্টের বিরুদ্ধে সত্ব লঙ্ঘনের নোটিশ পেলে সাইট থেকে ওই পোস্ট মুছে ফেলা হবে। পাশাপাশি পোস্টটির মালিককে তাদের এই পদক্ষেপের কথা জানাবে সাইটটি।
এছাড়া, যিনি সাইট থেকে আপত্তিকর ছবি পোস্ট করবেন তিনি নিষিদ্ধ হবেন। এ ধরনের নোটিশের সত্যতা যাচাই করা এবং উপযুক্ত পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে একজন কর্মীও নিয়োগ করেছে ৪চ্যান।