লক্ষ্মীপুরে নৌকাডুবিতে নিহত ১

 
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে আবদুল মালেক (৪৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ শনিবার ভোর রাতে কালকিনি এলাকায় এই ঘটনা ঘটে। মালেক কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের বাসিন্দা। 
আহতরা হলেন- কামাল উদ্দিন (৩২) ও মনির হোসেন (৩০)। আহতদের স্থানীয় কিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
স্থানীয় চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইফ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। এ সময় একটি মালবাহী কার্গো জাহাজ জেলেদের ঐ নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে ঘটনাস্থলে জেলে আবদুল মালেক মারা যায়। এ ঘটনায় আরো দুই জেলে আহত হয়েছে। তবে ধাক্কা দেওয়া জাহাটি দ্রুত পালিয়ে গেছে বলে জানান তিনি।