সেলফি

রোগ এসেছে, রোগ এসেছে

দেশে নতুন রোগ এসেছে।

নারীপুরুষ যুবা-বুড়ো

ধনী-গরিব কালো-ধলো

সবাইকে যে গ্রাস করেছে।

গায়ের ওপর ট্রেন চলেছে

আগুন লেগে গা জ্বলেছে

জলের কুমির পা ধরেছে

মাথার ওপড় তাল পড়েছে

তবু রোগীর হুঁশ ফেরেনি

ওই রোগে কাউকে ছাড়েনি।

জোড়ায় জোড়ায় বুড়ি-বুড়ায়

গায়ের বল যার গেছে ফুরায়

সেও তো দেখি জোড়ায় জড়ায়

সেলফি তুলে গাছের গোড়ায়।

মোবাইলটাকে হাতে নিয়ে

কাঁধে কাঁধে কাঁধ মিলেয়ে

পলকহীন দুচোখ মেলিয়ে

ছবি তুলে মুখ ভেংচিয়ে।

 

শহীদ লে. জি. এম. মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, আর্টিলারি সেন্টার, হালি শহর, চট্টগ্রাম