বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, এ কে খন্দকার ১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে গোমর ফাঁস করে দিয়েছেন, সত্য কথা বলে তাদের (আওয়ামী লীগ) মুখোশ উন্মোচন করেছেন তখন তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে। এরআগে তাজউদ্দিন আহমদের মেয়ে একটি বই লেখায় আওয়ামী লীগের নেতারা মৃদু প্রতিবাদ করেছিলেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবেএক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সভা আয়োজন করে।
এমকেআনোয়ার বলেন, দেশে কোনো রাজনৈতিক দল বা সরকার নাই। একটি সন্ত্রাসী দল আছে সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডাবাজি যাদের একমাত্র কাজ। ইতিহাস লেখার জন্য যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা জনগণ করবে। আপনাদের বিচার করার কোনো ক্ষমতা নাই।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন প্রমুখ।