নিজেদের স্কুল ফিরে পাওয়ার দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘চম্পা-পারুল ও সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সচল করো এখনই’ শীর্ষক এক অবস্থান কর্মসূচিতে বক্তারা এ সব কথা বলেন। বিদ্যালয়টির অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে আমার অধিকার ফাউন্ডেশন ও নাগরিক সংহতি।
এ সময় সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকারি আনুকূল্য ছাড়া কেউ কোনোদিন স্কুল দখল করতে পারে না। রাজধানীতে ২৮টি এবং সারাদেশে ১৫০টির মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করা হয়েছে। তিনি বলেন, দেশে এখন দখলদারিত্বের সংস্কৃতি চলছে। মাঠ-ঘাট, নদীর পর ভূমিদস্যুদের নজর এখন স্কুলের দিকে। শুধু বেসরকারি নয়, সরকারি বিদ্যালয় থেকেও শিক্ষার্থীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাজিব আহসান মুন্না, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সাবেক ফুটবলার শেখ মুহাম্মাদ আসলামসহ চম্পা-পারুল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
ইঅ/চৌফে/শ১৪৬