ইউক্রেনে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

 
 
ইউক্রেন সরকার এবং দেশের পূর্বাঞ্চেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে পাঁচ মাস ধরে লড়াই এর পর অবশেষে শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে এক আপোষ আলোচনায় দু’পক্ষের মধ্যে এ নিয়ে একটি চুক্তি সই হওয়ার পর বিকেলে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়।
মিনস্কে এই শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছিল অর্গানাইজেশন ফর সিকিউরিটি এ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই। সাবেক এক ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নেতারা এবং রুশ প্রতিনিধিরা এই আলোচনায় যোগ দেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরেশংকো জানিয়েছেন, ১২ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে এই যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, যাতে জিম্মিদের মুক্তি দেয়ার কথাও রয়েছে। তিনি জানান, এই যুদ্ধবিরতির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট পুতিনকেও অবহিত করা হয়েছে। খবর বিসিসি বাংলার।