প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিশ্ব পুঁজিবাজার থেকে ২ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ। তা সম্ভব হলে আলিবাবাই হবে পুঁজিবাজার থেকে সবচেয়ে বেশি মূলধন সংগ্রহকারী অনলাইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। খবর বিবিসির।
আইপিওর মাধ্যমে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তথা বিশ্ব পুঁজিবাজারে অন্তর্ভূক্ত হতে যাচ্ছে এ কোম্পানিটি। প্রতিষ্ঠানটির আশা, প্রাথমিক গণপ্রস্তাবে শেয়ারের দাম হতে পারে ৬০ থেকে ৬৬ মার্কিন ডলার। আন্তর্জাতিক রোড শো শেষে আগামী সপ্তাহে শেয়ারমূল্য নির্ধারণ করা হবে। এ প্রতিষ্ঠানের মোট ৩২ কোটি এক লাখ শেয়ারের মধ্যে আইপিওতে ১২ কোটি ৩১ লাখ শেয়ার ছাড়া হবে। অনুমিত মূল্যেই আলিবাবাবা হতে যাচ্ছে বিশ্ব পুঁজিবাজারের সবচেয়ে বেশি অর্থ সংগ্রহকারী প্রযুক্তি কোম্পানি।
প্রসঙ্গত, আলিবাবা চীনের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি। দেশটির প্রায় ৮০ শতাংশ অনলাইন বেচা-কেনাই এর মাধ্যমে হয়।
ইঅ/চৌফে/শ১২৬