শুরুতেই আশাহত রোহো

 
 
ব্রাজিল বিশ্বকাপে যে কয়জন তরুণ ফুটবলার সবার দৃষ্টি কেড়েছিলেন তার মধ্যে অন্যতম একজন আর্জেন্টাইন রক্ষণভাগের অন্যতম প্রহরী মার্কোস রোহো। আর বিশ্বকাপের পরপরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ায় তাকে ঘিরে বেড়েছে ভক্তদেরও উচ্ছাশা। কিন্তু ইংলিশ ক্লাবের হয়ে শুরু করার আগেই আশাহত হওয়ার গল্প শুনালেন এই তারকা। খবর গোল.ডট কমের।
এই আর্জেন্টাইনের আশাহত হওয়ার কারণ সম্পর্কে জানা গেছে, গত মাসে ম্যান ইউতে যোগ দিয়েছেন রোহো। কিন্তু তার নতুন ক্লাব তাকে ভিসা দিতে অনেক দেরি করেছে। এটাই রোহোর বড় কষ্ট। যদিও এই সপ্তাহেই তাকে ভিসা দেয়া হয়েছে। তিনি এখন ওল্ড ট্রাফোর্ডে খেলার উপযুক্ত।
রোহো বলেছেন, আমি মাঠে যাওয়া ও খেলার বিষয়ে আশাহত। কারণ আমি এখনো ওল্ড ট্রাফোর্ডে প্রবেশের অনুমতি পায়নি।