মিঠাপুকুরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

 
 
রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় আব্দুল মান্নান (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। শনিবার বিকেলে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক তাহিয়ারপুর গ্রামের কলিমুল্লার ছেলে। তিনি পাগলারহাট দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি পল্লী চিকিত্সক হিসেবে কাজ করতেন।