ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৫০) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চামটা বাসষ্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুদ্ধ জনতা ঐ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে নান্দাইল উপজেলা সদর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের গতির সাথে তাল মেলাতে পারেননি। এক পর্যায়ে বাসের ধাক্কা খেয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ক্ষুদ্ধ জনতা ওই মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।